1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে ২ গ্রামবাসীর সংঘর্ষ: দোকানপাট ভাংচুর-লুটপাট, অগ্নিসংযোগ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সব ধরনের সহযোগিতা করা হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, পটিয়ায় একাওর সম্মুখযুদ্ধে পাক-বাহিনী পরাজয় দিবস উপলক্ষে গেরিলা বাহিনীর বিজয় উৎসব পালন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনা সভা: হিংসা বিদ্বেষ দূর হোক, সুন্দর পৃথিবী গড়ে উঠুক সোনাইমুড়ীতে সরকারি কাজে বাধা, ২ জনের কারাদন্ড সন্ত্রাস-চাঁদাবাজির সাথে কোনো আপোষ হবে না -এরশাদ উল্লাহ পটিয়ায় মসজিদের ছাদ ও মিম্বর  ভাঙচুর, উক্তেজনা সংঘর্ষের আশংকা,প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন চন্দনাইশে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত চন্দনাইশে বেগম রোকেয়া দিবস উদযাপন চন্দনাইশে উপজেলার বিভিন্ন দপ্তরের আওতাধীন উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ সহ শিক্ষা সামগ্রী বিতরণ চট্টগ্রাম জেলা প্রশাসক

মানুষের পাশে থাকার রাজনীতি—বোয়ালখালীতে রাস্তা মেরামতে শ্রমিকদল নেতা

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী-বেঙ্গুরা সড়কের ভাঙা অংশ নিজ উদ্যোগে মেরামত করেছেন বোয়ালখালী শ্রমিক দলের সভাপতি আকরাম হোসেন দুলাল।

রবিবার (৯ নভেম্বর) সকালে গোমদণ্ডী এলাকার ভাঙা সড়কে মেরামতের কাজে অংশ নেন তিনি। দীর্ঘদিন ধরে সড়কটির কিছু অংশে বড় গর্ত থাকায় স্থানীয়দের ভোগান্তি বেড়ে যায়। পথচারী ও যানবাহন চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়।

এ সময় তিনি বলেন, ক্ষমতার লড়াই নয়, মানুষের পাশে থাকার লড়াই করতে হবে। রাজনীতি মানে হলো মানুষের সেবায় নিয়োজিত থাকা।

তিনি আরও বলেন, আমাদের প্রত্যেকের উচিত এলাকার সমস্যাগুলোকে নিজেদের দায়িত্ব মনে করা। আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, জনপ্রিয়তা বা প্রচারের জন্য নয়।

স্থানীয় বাসিন্দারা জানান, আকরাম হোসেন দুলালের এ উদ্যোগে অনেকেই অনুপ্রাণিত হবে। তাঁর এমন মানবিক পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও কৃতজ্ঞতার অনুভূতি দেখা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট