1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই

মানসিক ও শারীরিক প্রতিবন্ধী শিশুদের মাঝে ঈদ উপহার ও সেলাই মেশিন বিতরণ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৬২৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগর
মানসিক ও শারীরিক প্রতিবন্ধী শিশুদের মাঝে ঈদ উপহার ও সেলাই মেশিন বিতরণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগরের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৫এপ্রিল ২০২৩ সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের আওতাধীন মানসিক ও শারীরিক প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান সরকারি শিশু পরিবার (বালিকা) ও ছোট মনি নিবাসের শিশুদের সাথে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বিপিএম(বার) পিপিএম(বার) ইফতার ও ঈদ উপহার হিসেবে নুতন জামা কাপড় ও প্রশিক্ষণের জন্য দুইটি সেলাই মেশিন বিতরণ করেন। কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগরের এর সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপনের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, সমাজ সেবা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক কাজী নাজিমুল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এম এ মাসুদ, উপ-পুলিশ কমিশনার সদর মোহাম্মদ আব্দুল ওয়ারিশ, উপ-পুলিশ কমিশনার উত্তর মোখলেছুর রহমান, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক জয়নাল আবেদীন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আরাফাতুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) হুমায়ুন রশিদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিআর) স্পিনা রানী প্রমাণিক, সহকারী পুলিশ কমিশনার বেলায়েত হোসেন, বায়েজীদ থানার অফিসার ইনর্চাজ ফেরদৌস জাহান, চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চ্যানেল আইয়ের ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, মোহাম্মাদ ইমরান, কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগরের সদস্য ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, আবছার উদ্দিন অলি, আসিবুর রহমান, সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট