1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জ নির্বাচন অফিসের তথ্য পাচারের অভিযোগ গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে চন্দনাইশে মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকীর গণসংযোগ চন্দনাইশে জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন ভোটের মধ্যমে শহীদদের বদলা নেয়া হবে: অধ্যক্ষ ছাইফ উল্লাহ নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি

মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৫১৮ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রাম বোয়ালখালীতে মোহাম্মদ ওয়াজেদ হাসান (১৮) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে গোমদন্ডী সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থী।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দ কমর আলী মিয়াজীর বাড়ীতে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় পৌর কাউন্সিলর শেখ আরিফ উদ্দিন জুয়েল জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ওয়াজেদ হাসান ভাত খেয়ে ঘর থেকে বের হয়। এসময় তার মা তাকে বাইরে যেতে নিষেধ করেছিলেন। বলেছিলো গভীর রাতে দরজা খুলবেন না। এরপর সে প্রতিদিনের ন্যায় ঘর থেকে বেরিয়ে যায়। তার দুই সৎ ভাইদের নিয়ে ঘুমিয়ে পড়েন তার মা। রাতে আর ঘরে ফিরে আসেনি সে। মঙ্গলবার সকালে ঘরের বারান্দায় ওয়াজেদ হাসানের গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা।

কাউন্সিলর শেখ আরিফ উদ্দিন জুয়েল বলেন, ওয়াজেদের পিতা দিদারুল আলমের সাথে ডিভোর্সের পর তার মা শামিমা আক্তার প্রবাসী আবদুস সালামকে বিয়ে করেন। আবদুস সালাম বর্তমানে বিদেশে রয়েছেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আছহাব উদ্দিন বলেন, শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট