1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই

মাদার তেরেসা শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড পেলেন পুনাক সভানেত্রী রেহেনা ফেরদৌসি

  • প্রকাশিত: শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৬২৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :

সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় ‘মাদার তেরেসা শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড’ পেয়েছেন খাগড়াছড়ি জেলা’র পুনাক সভানেত্রী রেহেনা ফেরদৌসি।

শুক্রবার (২১ জুলাই) বিকালের দিকে সাউথ এশিয়া বিজনেস পার্টনার শীপের আয়োজনে ঢাকার বিজয়নগরের হোটেল ৭১ এর হলরুমে সম্মাননা তুলে দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিচারপতি এস.এম মুজিবুর রহমান।

উল্লেখ যে, পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসী দীর্ঘদিন ধরে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় পথ শিশু ও এতিমখানায় খাবার বিতরণ, শীত-বস্ত্র বিতরণ, সামাজিক ও মানব সেবামূলক কর্মকান্ডে নিজেকে জড়িয়ে মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন। এছাড়াও
তিনি দীর্ঘদিন ধরে সমাজের অবহেলিত দুস্থ মানুষ ও অসহায় নারীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

পুনাক সভানেত্রী রেহেনা ফেরদৌসি বলেন, এই অর্জন আমার একার নয়। এ অর্জন খাগড়াছড়িবাসীর। যারা আমাকে মানুষের পাশে দাঁড়াতে সহযোগীতা করেছেন। তাকে ‘মাদার তেরেসা শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ডে’ ভূষিত করায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ‍।

প্রসঙ্গত, খাগড়াছড়ি জেলা পুনাক সভানেত্রী
রেহানা ফেরদৌসী খাগড়াছড়ির পুলিশ সুপার মো. নাইমুল হক এর স্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট