1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা বোয়ালখালীতে শিল্পায়ন গড়ার অঙ্গীকার এরশাদ উল্লাহর ঘর ফাঁকা পেয়ে আলমিরা ভেঙে বোয়ালখালীতে নগদ ও স্বর্ণালংকার চুরি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ

মাথায় গাছ পড়ে  বাগানির মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে মাথায় গাছ পড়ে নাছের আহমেদ (৬৫) নামে এক বাগানির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে করলডেঙ্গা পাহাড়ের লেবু বাগানে এ ঘটনা ঘটেছে।

নিহত নাছের উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের উত্তর করলডেঙ্গা গ্রামের  মৃত মতিউর রহমানের ছেলে। তার ৪ ছেলে ও ৬ মেয়ে রয়েছে। তিনি পাহাড়ি ভূমিতে লেবু ও সেগুন বাগান গড়ে সংসার চালাতেন।

নিহতের ভাইয়ের ছেলে মো.আজিজ জানান, পাহাড়ে তার বাগানের গাছ বিক্রি করেছেন সপ্রতি। ওই বাগানের গাছ কাটা দেখতে তিনি সকালে সেখানে যান। এরপর এঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি।

গাছ কাটার কাজে নিয়োজিত শ্রমিক মো. সোহেল বলেন, বাগানের বিক্রি করা গাছ কাটার সময় মাথায় তিনি গাছ পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিয়তা দাশ হিমু বলেন, বিকেল ৩টার দিকে নাছের নামের এক ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়েছে। স্বজনরা বলছেন তার মাথায় গাছ পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট