1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল

মাতৃভাষা দিবসে লোহাগাড়া প্রবাসী সমিতি’র আলোচনা ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৯৭ বার পড়া হয়েছে

তারেক আজিজ চৌধুরী,সৌদি আরব

সৌদি আরব মক্কা নগরীতে লোহাগাড়া প্রবাসী সমিতি সৌদি আরব এর উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৫ শে ফেব্রুয়ারী,রবিবার রাত ১১ টায় মক্কা নগরীর এক মিলনায়তনে লোহাগাড়া প্রবাসী সমিতি’র ভারপ্রাপ্ত সভাপতি এস এম আবু তাহের এর সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ ও লোহাগাড়া প্রবাসী সমিতি সৌদি আরব এর প্রধান উপদেষ্টা আবুল কালাম আজাদ ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ সাতকানিয়া লোহাগাড়া প্রবাসী পরিষদের আহবায়ক মুরাদ চৌধুরী। গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠক ও কলামিস্ট নাছের খান চৌধুরী ।

লোহাগাড়া প্রবাসী সমিতি সৌদি আরব এর সাধারণ সম্পাদক তারেক আজিজ চৌধুরীর সন্চলনায় স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক ফরহাদ এইচ রেজা। অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কা নগরীর ব্যবসায়ী আব্দুল আজিজ,সাবেক ছাত্র নেতা শফিউল আলম, পবিত্র ওমরাহ পালন করতে আসা জাহাঙ্গীর আলম, মক্কা নগরী ব্যবসায়ী নূর ইসলাম, সংগঠক নোমান মোহাম্মদ সানি, এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি, এটিএন বাংলা নিউজ মক্কা প্রতিনিধি সাজেদুল ইসলাম, সংগঠনের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মো সোহেল,নির্বাহী সদস্য শাহ শরিফ, মো: মিরাজ,সংগঠক গিয়াস উদ্দিন, কুতুব উদ্দীন, মো: সাইফুল ইসলাম, মো: বাবর,রুহুল কবির রিজভী, মো: আলমগীর, মো: জাবেদ,মো: শহীদ প্রমুখ।

সভায় মহান ভাষা শহীদের স্মরণ ও লোহাগাড়া প্রবাসী সমিতি সৌদি আরব এর সম্মানিত সভাপতি জাকের উল্লাহ বাচ্চু রোগ মুক্তি জন্য এবং লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের মাগফেরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন কলামিস্ট নাছের খান চৌধুরী।

সভায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে চাটগাঁইয়া মেজ্জানর আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট