1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর

মাটিরাঙ্গা জোনের বিশেষ মানবিক সহায়তা

  • প্রকাশিত: রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৬০৬ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি:

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মাটিরাঙ্গা জোন কর্তৃক বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়।

রোববার (২৬ মার্চ) সকাল ১০ টার দিকে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ মাঠে দুঃস্থ অসহায় জনগনের মাঝে নগদ অর্থ, ঘর নির্মাণ সামগ্রী, এতিম খানার জন্য সিলিং ফ্যান, আত্মনির্ভরশীল কাজের জন্য সেলাই মেশিন প্রদান করা হয়। এছাড়াও, প্রত্যন্ত পাহাড়ী অঞ্চলে বসবাসরত দুঃস্থ অসহায় জনগনের মাঝে সোলার বিতরণ করা হয়।

একই সাথে পবিত্র রমাজান মাস উপলক্ষ্যে দুঃস্থ দরিদ্র ও পার্বত্য অঞ্চলে বসবাসরত দুঃস্থ অসহায় জনগনের মাঝে প্রায় ১৫০টি পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময়, মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লে: কর্ণেল মো: কামরুল হাসান, পিএসসি এবং উপ-অধিনায়ক মেজর মো: মুরাদ হোসাইন, পিএসসি উপস্থিত ছিলেন।

এসময় ত্রাণ ও ইফতার সামগ্রী পেয়ে সাধারণ জনগন আবেগে আপ্লুত হন এবং সেনাবাহিনী তথা মাটিরাঙ্গা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তাছাড়া অত্র জোনের দায়িত্বপূর্ণ এলাকার জনসাধারনের মাঝে মাটিরাঙ্গা জোন কর্তৃক এরকম মানবেতর কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলে।

মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লে: কর্ণেল মো: কামরুল হাসান, পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট