1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল ফজরের নামাজ : দিনের শুরুতে আল্লাহর বিশেষ রহমত। -নেছার আহমেদ খান বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী

মাটিরাঙ্গার বিভিন্ন এতিমখানায় ইফতার সামগ্রী বিতরন করেছে মাটিরাঙ্গা জোন

  • প্রকাশিত: রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ৫০৯ বার পড়া হয়েছে

প্রতিনিধি :

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বিভিন্ন এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করেছে গুইমারা রিজিয়নের অধীন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন।

রোববার (২ এপ্রিল) বিকালের দিকে মাটিরাঙ্গা পৌরসভার পলাশপুর মিফতাহুল জান্নাহ মহিলা মাদ্রাসা ও এতিমখানা এবং নতুনপাড়া হাফিজিয়া কারিম্বিয়া কেরাতুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় ১৫০ জন শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী ও রাতের খাবার বিতরণ করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি।

একই সময়ে শতাধিক দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী পেয়ে এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীরা এবং দু:স্থ ও অসহায় জনগন সেনাবাহিনী তথা মাটিরাঙ্গা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো: মুরাদ হোসাইন পিএসসি ছাড়াও মাটিরাঙা পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলাউদ্দিন লিটন ও ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট