1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত

মাটিরাঙ্গায় স্থানীয় সরকার দিবসের মেলার সমাপ্তি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৫০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :

‘সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার’ প্রতপাদ্যের আলোকে আয়জিত তিন দিন ব্যাপি জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তীর সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো.শরিফুল ইসলাম বিদ্যুৎ এর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: আনিসুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো: শাহজাহান ও বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইলিয়াছ প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা মো: আতাউর রহমান, মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: ওবায়দুল হক, উপজেলা বিআরটিসি কর্মকর্তা হুমায়ুন কবির পাটোয়ারী, তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: পেয়ার আহম্মেদ মজুমদার ছাড়াও পদস্থ কর্মকর্তা ও নির্বাচিত জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়েমেলায় অংশ নেওয়া স্টলের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট