1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত

মাটিরাঙ্গায় সেনা অভিযানে চার লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

  • প্রকাশিত: রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৬১৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :

সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা ১৭৪ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গা সেনা জোন। এসব শাড়ির বাজার মূল্য ৩ লক্ষ ৯১ হাজার ৫ শত টাকা।

রোববার (১ অক্টোবর ) রাত সাড়ে ৮টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ডের দক্ষিন মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

সেনাবাহিনীর সূত্রে জানা যায়, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারতীয় শাড়ী প্রবেশ করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফার নেতৃত্বে
সেনাবাহিনীর একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৭৪ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

মাটিরাঙ্গা সেনা জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন বলেন, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে কোন ধরনের ভারতীয় পণ্য প্রবেশ করতে দেয়া হবেনা। চোরাকারবারিদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত শাড়িগুলো সীতাকুণ্ড কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট