1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল ফজরের নামাজ : দিনের শুরুতে আল্লাহর বিশেষ রহমত। -নেছার আহমেদ খান বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও কম্বল বিতরন

  • প্রকাশিত: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৪১৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি:

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৬ বছর পুর্তি উপলক্ষে মাটিরাঙ্গায় বিনামুল্যে স্বাস্থ্য সেবা ও কম্বল বিতরণ করেছে সেনাবাহিনী। গুইমারা রিজিয়নের আওতাধীন ১৫ ফিল্ড রেজিমেন্ট অঅর্টিলারী মাটিরাঙ্গা জোন এ কর্মসুচী বাস্তবায়ন করে।

শনিবার (২ ডিসেম্বর) সকালের দিকে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে গুইমারা রিজিয়নে শীতবস্ত্র বিতরণ ও বিনামুল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি। পরে

এ সময় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. কামাল হোসেন মজুমদার, মাটিরাঙ্গা জেনের উপ-অধিনায়ক মেজর মো: মুরাদ হোসাইন, সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) আবু জাফর মোহাম্মদ সালেহ, মাটিরাঙ্গা থানার ওসি (তদন্ত) মো: শরিফসহ নির্বাচিত জনপ্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিণœ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৬ বছর পুর্তি উপলক্ষে মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক‘র নেতৃত্বে মেডিকেল টীম প্রায় সাত শতাধিক পাহাড়ি ও বাঙালী জনগোষ্ঠির মাঝে বিনামুল্যে ঔষধ বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করে।

এর আগে মাটিরাঙ্গা জোন সদর দপ্তরের গেইট থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে মাটিরাঙ্গার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন শেষে মাটিরাঙ্গা পৌরভবনের সামনে গিয়ে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট