1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান

মাটিরাঙ্গায় নানা আয়জনে জাতীয় মৎস সপ্তাহ শুরু

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৭৬৪ বার পড়া হয়েছে

জেলা প্রতি‌নি‌ধি, খাগড়াছড়ি :

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মাটিরাঙ্গায় জাতীয় মৎস সপ্তাহ শুরু হয়েছে।

দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, পোনামাছ অবমুক্ত, আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের পুরস্কার বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে মাটিরাঙ্গা উপজেলা মৎস কর্মকর্তা (অ:দা:) সুদৃষ্টি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. সবুজ আলী, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: আনিসুজ্জামান ডালিম, সমবায়ী নেতা আমান উল্লাহ ভুঁইয়া ও ওয়ালী উল্যাহ মেম্বার প্রমুখ।

মাছ চাষে অল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় উপজেলায় চাষির সংখ্যা বাড়ছে মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম বলেন, এতে প্রতিবছর মাটিরাঙ্গায় মাছের উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে। স্থানীয়দের মাছের চাহিদা পুরণ হচ্ছে।

মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকতা (অ.দা) সুদৃষ্টি চাকমা বলেন, মৎস্য ও মৎস্যজাত উৎস থেকে প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, দারিদ্র্য হ্রাস ও রপ্তানি আয় বৃদ্ধি করতে মৎস্য বিভাগ কাজ করে যাচ্ছে। মৎস্য সম্পদের উন্নয়নের লক্ষ্যে সপ্তাহব্যাপী নানা কর্মসুচী বাস্তবায়নের মাধ্যমে মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে।

##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট