1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই

মাটিরাঙ্গায় দশ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ ; তিন চোরাকারবারি গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৫১৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দশ লাখ টাকার বিভিন্ন মডেলের ভারতীয় এন্ড্রয়েট মোবাইল ফোন জব্দ করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। এসময় মো. আব্দুর রহিম, মো. ইমাম হোসেন ও মমো. বেলাল হোসেন নামে তিন চোরাকারবারিকে গ্রেফতার করেছে।

সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যার দিকে মাটিরাঙার শান্তি কাউন্টারের সামনে থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম সাম্বল (সন্ধি পাড়া) এলাকার বাসিন্দা কবির আহাম্মদেরর ছেলে মো. আব্দুর রহিম (৩২), খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দক্ষিন শান্তিপুর এলাকার বাসিন্দা আব্দুর রশীদের ছেলে মো. ইমাম হোসেন (২৭) ও মো. বেলাল হোসেন (২৯)।

জানা গেছে, একদল চোরাকারবারী ভারতে ব্যবহৃত পুরাতন মোবাইল ভারতের সীমান্তবর্তী এলাকা দিয়ে সুকৌশলে চোরাইপথে নিয়ে এসে চট্টগ্রামে নিয়ে যাওয়ার জন্য শান্তি কাউন্টারের সামনে অবস্থান করছে এমন গোপপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়ার নেতৃত্বে পুলিশের একটি টীম অভিযান পরিচালনা করে।

এসময পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবীরা পালানোর চেষ্ঠা করলে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা ব্যাগে তল্লাশী চালিয়ে ভিবো, রেডমি, অপ্পো ও রিয়েলমীসহ বিভিন্ন ব্রান্ডের ৬০টি ভারতীয় এন্ড্রয়েট মোবাইল ফোন জব্দ করা হয়।

মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া ভারতীয় এন্ড্রয়েট মোবাইল ফোন জব্দ করার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত ভারতীয় এন্ড্রয়েট মোবাইল ফোনের আনুমানিক বাজার মুল্য ১০ লাখ ৪৮ হাজার টাকা বলেও জানান তিনি।

শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে কোন পন্য প্রবেশ করতে দেয়া হবেনা জানিয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর বলেন, যেকোন মুল্যে চোরাকারবারীদের লাগাম টেনে ধরা হবে। চোরাচালান রোধে খাগড়াছড়ি জেলা পুলিশের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট