1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান পটিয়ায় জিরি হাজী মীর আহম্মদ নুর আল কুরাআন একাডেমীর সাধারন সভা কুতুবদিয়ায় হযরত মালেক শাহ্ (রাহ:) ২৬তম মহান পবিত্র ওরস ও ফাতিহা শরীফ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মাটিরাঙ্গায় কোন ধরনের অপরাধ বরদাস্ত করা হবেনা-লে. কর্ণেল কামরুল হাসান, পিএসসি

  • প্রকাশিত: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৯৩ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি :

মাটিরাঙ্গার আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান, পিএসসি। এসময় চাঁদাবাজি, কিশোর গ্যাং, চুরি, চোরাচালান, নদীতে বিষ প্রয়োগ, মাদকের বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারন করে তিনি বলেন, মাটিরাঙ্গায় কোন ধরনের অপরাধ বরদাস্ত করা হবেনা।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে নিরাপত্তা সম্মেলন ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহবান জানান।

মাটিরাঙ্গা জোনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে ও মতবিনিময় সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারী ও গনমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

এসময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আনিসুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: শরীফ, মাটিরাঙ্গা উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জ্যোতি কিশোর বড়ুয়া, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (আরএমও) ডা: মিল্টন ত্রিপুরা, মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা মো. আতাউর রহমান, গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মো. আলা উদ্দিন লিটন, পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী, পৌর কাউন্সিলর মো. তৌফিকুল ইসলাম সহ নির্বাচিত জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী ও সামরিক বে-সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট