1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিএনপি থেকে ৫ বার বহিষ্কৃতমেজর (অব.) আখতারুজ্জামান পটিয়ায় শ্রীমৎ স্বামী নির্জ্জনানন্দ পুরীর উদ্যোগে শ্রীগুরুদের স্মরন ও জীব জগতের কল্যানে গীতাযজ্ঞ। ৫ আগস্ট পট পরিবর্তনের পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝুলি থেকে সারা বাংলাদেশে শুধু শিবিরের আবির্ভাব ঘটেছে। ডিএমপি কমিশনারের বরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ যে বক্তব্য দিয়েছেন, তা সত্য নয় বোয়ালখালীতে বিএনপির বিক্ষোভ গরীব অসহায় ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ ও শীতকালীন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত চন্দনাইশে ওরশ বিরিয়ানি এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন বোয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে ছাই গেছে ৬ বসতঘর বোয়ালখালী প্রতিনিধি চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আশেকানে গাউছে মুখতার যুব কমিটি বাংলাদেশে’র সহ-সভাপতি মোহাম্মদ আলী আজম রুবেল এর ইন্তেকাল

মাটিরাঙ্গায় ইউএনও ডেজী চক্রবর্তীর প্রচেষ্ঠায় পরিবার ফিরে পেল ওহি

  • প্রকাশিত: বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৫২০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডেজী চক্রবর্তীর মানবিক উদ্যোগে পরিবার ফিরে পেল পাঁচ বছর বয়সী কণ্যা শিশু ওহি। মেয়েটিকে খুঁজে পেয়ে মানবিকতার জন্য উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে শিশু ওহি’র স্বজনরা।

বুধবার (২ আগষ্ট) বিকালের দিকে মাটিরাঙ্গায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার (২ আগষ্ট) সকালের দিকে বাড়ি থেকে হারিয়ে যায় ওহি। এদিন সকাল ১০টার দিকে ওহি-কে রাস্তায় কান্নাকাটি করতে দেখে তাকে নিয়ে আসে ওই মোটরসাইকেল চালক। মোটরসাইকেল চালক মাটিরাঙ্গা বাজারের আশেপাশে তার স্বজনদের খোঁজাখুজি করে। দীর্ঘ সময় ধরে মেয়েটির পরিবারের সন্ধান না পেয়ে নিরুপায় হয়ে মেয়েটিকে নিয়ে হাজির হয় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী মেয়েটিকে তার পরিচয় জিজ্ঞেস করলে সে তার নাম ওহি বলে জানায়। তার বাবা মজার দোকান করে জানিয়ে বাড়ি মাটিরাঙ্গা বাবা মো. হাসান আর মা সালমা এর বাইরে কোন তথ্য দিতে পারেনি।

পরবর্তীতে মেয়েটির পরিবারের সন্ধানের জন্য ইউএনও‘র নির্দেশে মাটিরাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসেরের মাধ্যমে মাইকিং করতে বলা হয়। মাইকিং করার পর তার পরিবাররে সদস্যরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ছুটে আসেন।

পরে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজি চক্রবর্তী মেয়েটিকে নতুন জামা-কাপড় কিনে দিয়ে তার পরিবারের নিকট হস্তান্তর করেন।

##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট