1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জ নির্বাচন অফিসের তথ্য পাচারের অভিযোগ গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে চন্দনাইশে মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকীর গণসংযোগ চন্দনাইশে জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন ভোটের মধ্যমে শহীদদের বদলা নেয়া হবে: অধ্যক্ষ ছাইফ উল্লাহ নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি

মাটিরাঙায় সেনা অভিযানে পয়ত্রিশ লাখ টাকার অবৈধ ভারতীয় ঔষধ জব্দ : আটক-১

  • প্রকাশিত: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ৬১৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :

সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে নিয়ে আসা ৩৫ লাখ টাকার অবৈধ ভারতীয় ঔষধ জব্দ করেছে মাটিরাঙ্গা সেনা জোন। এসময় অবৈধ ভারতীয় ঔষধ পাচারের সাথে জড়িত আব্দুল হান্নান (৫২) নামে একজনকে আটক করেছে নিরাপত্তাবাহিনী। এসময় অবৈধ ভারতীয় ঔষধ পাচারের কাজে ব্যবহৃত মাহিন্দ্র আটক করা হয়।

যৌথ বাহিনীর হাতে আটক মো. আব্দুল হান্নান মাটিরাঙা পৌরসভার ২নং ওয়ার্ডের ১০নং ইসলামপুর গ্রামের বাসিন্দা আব্দুল গফফারের ছেলে। সে পেশায় মাহিন্দ্র চালক।

শুক্রবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙা পৌরসভার ২নং ওয়ার্ডের নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় ঔষধসহ তাকে আটক করা হয়।

নিরাপত্তা বাহিনী সুত্রে জানা গেছে, মাটিরাঙ্গার ওয়াছু হতে মাহিন্দ্র যোগে ভারতীয় অবৈধ ঔষধ খাগড়াছড়ি নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন রাহফিন আহমদ’র নেতৃত্বে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের সেনা সদস্যরা নতুন পাড়া এলাকায় চেক পোস্ট বসিয়ে বিভিন্ন ধরনের দুই লাখ ছয়শত চল্লিশ পিস অবৈধ ভারতীয় ঔষধ জব্দ করে।

এসময় অবৈধ ভারতীয় ঔষধ পরিবহনের কাজে নিয়োজিত মো. আব্দুল হান্নানকে মাহিন্দ্র গাড়ী সহ আটক করা হয়।

এ ঘটনায় অবৈধ ভারতীয় ঔষধসহ পাচারের সাথে জড়িত মো. আব্দুল হান্নানকে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। মাটিরাঙা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া।

চোরাকারবারীদের যে কোন মুল্যে প্রতিরোধ করা হবে জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান, পিএসসি বলেন, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় ঔষধ আমদানি রোধে সেনাবাহিনী কাজ করছে। আটককৃত ভারতীয় ঔষধের বর্তমান বাজারমূল্য ৩৫ লাখ টাকা বলে জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট