1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে ব্রিজ নির্মাণের আশ্বাসে ঘুষ নিলেন পিআইও! সোনাইমুড়ীতে পালিত হয়েছে মহান বিজয় দিবস বোয়ালখালীতে মোমবাতি প্রজ্জ্বলিত করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ মেজর জেনারেল (অব.) ইলিয়াস সার্ক মানবাধিকারের উপদেষ্টা মনোনীত। বোয়ালখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সিআইপি নির্বাচিত হলেন চট্টগ্রাম ১৪ থেকে ধানেরশীষের মনোনয়ন প্রত্যাশি বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী দেশে এবার দুই শক্তির মধ্যে নির্বাচন হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনকে ঘিরে এক হলেন বিএনপির শীর্ষ নেতারা পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’র ফ্রি কর্ণছেদন ও চিকিৎসা সেবা প্রদান বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

মাটিরাঙায় বজ্রপাতে কলেজ ছাত্র নিহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৭০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বজ্রপাতে মো. আরিপ হোসেন (১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্র মো. আরিপ হোসেন মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের ১০নং মুসলিমপুর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে। সে মাটিরাঙ্গা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, বিকালের দিকে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বাড়ির অদুরে এক আত্মীয়ের বাড়িতে যাবার পথে মো. তাজুল ইসলামের বাগানের সামনে গেলে আকস্মিক বজ্রপাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় তাঁর শরীরের বিভিন্ন স্থান ঝলসে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, বিষয়টি জেনেছি। মরদেহ দাফনের জন্য অনুমতি দেয়া হয়েছে।

এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী। এসময় নিহতের মা-বাবাসহ স্বজনদের স্বান্তনা দেন। এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক আহম্মেদ, উপ-সহকারী প্রকৌশলী মো. রুহুল আমিন ও মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মো. এমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় মরদেহ দাফনের জন্য দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের বরাদ্ধকৃত মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে নিহতের পিতা মো. আবুল হোসেনের হাতে নগদ বিশ হাজার টাকা তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট