1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান পটিয়ায় জিরি হাজী মীর আহম্মদ নুর আল কুরাআন একাডেমীর সাধারন সভা কুতুবদিয়ায় হযরত মালেক শাহ্ (রাহ:) ২৬তম মহান পবিত্র ওরস ও ফাতিহা শরীফ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মাটিরাঙায় ইটভাটায় অভিযান, এক লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ৪৫৮ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অনুমোদনহীন অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ইটভাটায় মজুদ করা প্রায় ৫,৩৪০ ঘনফুট কাঠ জব্দ করা হয়।

বুধবার (২২ নভেম্বর) মাটিরাঙ্গার সীমান্তঘেঁষা তাইন্দংয়ে এক ইটভাটায় অভিযান পরিচালনা করেন মাটিরাঙার সহকারী কমিশনার (ভূমি)
ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দীন।

অভিযানকালে মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা মো. আতাউর রহমান, তবলছড়ি ও তাইন্দং ফাঁড়ির পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, লাইসেন্স ব্যতীত ইট তৈরি, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকা, ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহারের অপরাধে তাইন্দংয়ের ওই ইটভাটায় এক লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙার সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দীন বলেন, হাইকোর্টের নিদের্শনা অনুযায়ী ইটভাটায় অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্স বিহীন ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৬ ধারা ভঙ্গের অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত কাঠ স্থানীয় ইউপি চেয়ারম্যান পেয়ার আহম্মেদ মজুমদার এর জিম্মায় দেয়া হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জব্দকৃত কাঠ বিধি মোতাবেক নিলাম করে অর্থ সরকারি কোষাগারে জমা দেয়ার জন্য মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট