1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে ব্রিজ নির্মাণের আশ্বাসে ঘুষ নিলেন পিআইও! সোনাইমুড়ীতে পালিত হয়েছে মহান বিজয় দিবস বোয়ালখালীতে মোমবাতি প্রজ্জ্বলিত করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ মেজর জেনারেল (অব.) ইলিয়াস সার্ক মানবাধিকারের উপদেষ্টা মনোনীত। বোয়ালখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সিআইপি নির্বাচিত হলেন চট্টগ্রাম ১৪ থেকে ধানেরশীষের মনোনয়ন প্রত্যাশি বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী দেশে এবার দুই শক্তির মধ্যে নির্বাচন হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনকে ঘিরে এক হলেন বিএনপির শীর্ষ নেতারা পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’র ফ্রি কর্ণছেদন ও চিকিৎসা সেবা প্রদান বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

মাটিরাঙায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীর পাশে দাঁড়ালেন ইউএনও

  • প্রকাশিত: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৪৫৪ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :

খাগড়াছড়ির মাটিরাঙ্গার করল্যাছড়ি পুরান বাজারে অগ্নিকান্ডে তিন ব্যাবসায়ীর স্বপ্ন যখন পুড়ে ছাই হয়ে গেছে। এতে নি:স্ব হয়ে পড়ে ক্ষতিগ্রস্থ দোকানীরা। তখন সরকারী সহায়তা নিয়ে ওই তিন ব্যবসায়ীর পাশে দাঁড়ালেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।

শনিবার (০৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শনে করেন। ওই তিন ব্যাবসায়ীকে সরকারী সহায়তা হিসেবে দুই বান্ডিল করে ঢেউ টিন, নগদ ৬হাজার টাকা ও কম্বল প্রদান করেন।

এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক আহম্মেদ, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল গনি ও বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম ছাড়াও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শুক্রবার (৮ ডিসেম্বরের) দিবাগত মধ্যরাতে মাটিরাঙ্গার করল্যাছড়ি পুরান বাজারে অগ্নিকান্ডে তিন দোকান পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান আট লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্থ দোকানীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট