1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল ফজরের নামাজ : দিনের শুরুতে আল্লাহর বিশেষ রহমত। -নেছার আহমেদ খান বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি

মাছ ধরতে গিয়ে বিলের পানিতে ডুবে পাইপ মিস্ত্রির মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৬০৯ বার পড়া হয়েছে

বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে মাছ ধরতে গিয়ে বিলের পানিতে ডুবে মিশু নন্দী (৩৩) নামে এক পাইপ মিস্ত্রির মৃত্যু হয়েছে। রবিবার (৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের বিলে এ ঘটনা ঘটে।

মৃত মিশু করলডেঙ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দেওয়ানজী বাড়ির ধনা নন্দীর ছেলে।

স্থানীয়রা জানান, গত দুইদিনের টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে এলাকার খাল-বিল। মিশু বাড়ির পাশে বিলটিতে ভাসাজাল বসিয়েছিল। দুপুরে জাল তুলতে বিলের গলা সমান পানিতে নেমে একপর্যায়ে তলিয়ে যায় মিশু।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জনি চৌধুরী বলেন, মিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট