1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই

মাওলানা সৈয়দ শামসুদ্দীন মোজাদ্দেদী’র পরিবারবর্গের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল

  • প্রকাশিত: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৪৫২ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

বোয়ালখালীতে হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দীন মোজাদ্দেদী (রহ.) এর পরিবারবর্গের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) পোপাদিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দীন মোজাদ্দেদী (রহ.) এর বাড়ির প্রাঙ্গণে ইফতারপূর্ব পবিত্র  মাহে রমজান শীর্ষক এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস.এম. মোদ্দাচ্ছেরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন, হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম আল কাদেরী, মোহাম্মদ জসিম উদ্দিন সিআইপি, বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম, শ্রীপুর বুড়া মসজিদের মোতোয়াল্লি নুরুন্নবী চৌধুরী, সমাজসেবক আবু আকতার।

মাওলানা ফখরুদ্দীনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ মাওলানা সোহেল আনছারী, মাওলানা জামাল উদ্দীন, মুহাম্মদ আব্দুল্লাহ আল জাবের সহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাহে রমজান মানুষকে আত্মশুদ্ধি ও আত্মাকে পবিত্র করার সুযোগ করে দেয়।

অনুষ্ঠান শেষে দেশ জাতি ও মুসলিম মিল্লাতের কল্যাণে বিশেষ মুনাজাত পরিচালনা করেন হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম আল কাদেরী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট