1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত

মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত শিশুর ডান পা ভেঙে গেছে

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৮৫ বার পড়া হয়েছে

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :

বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছে রাইসা (১৪) নামের এক শিশু।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার আরাকান সড়কের শাকপুরা চৌমুহনী বাজারে এ দুর্ঘটনা ঘটেছে।
আহত শিশুর ডান পা ভেঙে গেছে জানিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাবেয়া খাতুন বলেন, গুরুতর আহত শিশুটিকে চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

রাইসা রাউজান উপজেলার উরকিরচর এলাকার আবুল মনসুরের মেয়ে। সে বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দরপপাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান,  সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিশুটিকে দ্রুত গতির একটি মাইক্রোবাস (চট্টমেট্রো চ ১১-৩৬২৪) ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়েছে সে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আছহাব উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করা হয়ছে। চালক পালিয়ে গেছে। এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট