1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল

মহান বিজয় দিবস বাঁশখালী সাংবাদিক সমিতির পুষ্পমাল্য অর্পণ

  • প্রকাশিত: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৪৯৪ বার পড়া হয়েছে

আফনান চৌধুরী :

বাঙালি জাতির ৫৩ তম আনন্দ ও গৌরবের দিন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ১৯৭১ সনের বীর শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পমাল্য অর্পণ করেছে বাঁশখালী সাংবাদিক সমিতি (বাঁসাস)।

১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি পেয়েছিল তার বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা। দিনটি উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ১৬ ডিসেম্বর দিনে প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি পালিত হয়।

তারই ধারাবাহিকতায় শনিবার ভোরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাঁশখালী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বাঁশখালী সাংবাদিক সমিতি (বাঁসাস)’র নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, বাঁশখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বাঁশখালী সাংবাদিক সমিতির উপদেষ্টা মুহাম্মদ মুহিবুল্লাহ ছানুবী, বাঁশখালী সাংবাদিক সমিতির উপদেষ্টা ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ শফি উল্লাহ, বাঁশখালী সাংবাদিক সমিতির আহবায়ক আবু বক্কর বাবুল, যুগ্ন-আহ্বায়ক জোবাইর চৌধুরী, সিনিয়র সদস্য আনোয়ারুল আজিম সাইফী, সদস্য সচিব মুহাম্মদ মিজান বিন তাহের, সদস্য শিব্বির আহমদ রানা, মুহাম্মদ দিদার হোসাইন, আফনান চৌধুরী, রিয়াদুল ইসলাম রিয়াদ প্রমূখ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট