1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান পটিয়ায় জিরি হাজী মীর আহম্মদ নুর আল কুরাআন একাডেমীর সাধারন সভা কুতুবদিয়ায় হযরত মালেক শাহ্ (রাহ:) ২৬তম মহান পবিত্র ওরস ও ফাতিহা শরীফ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মহান বিজয় দিবসে,কোটি টাকা ব্যায়ে নির্মিত ইউনিয়ন পরিষদে উত্তোলন হয়নি জাতীয় পতাকা।

  • প্রকাশিত: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪০৩ বার পড়া হয়েছে

জাকারিয়া হোসেন জোসেফ :

মহান বিজয় দিবসে সরকারি -বেসরকারি ও স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম থাকলেও তার ব্যাতিক্রম দিরাই উপজেলার ৫ নং সরমঙ্গল ইউনিয়ন পরিষদ। মহান বিজয় দিবসে উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা।

বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার ৫নং সরমঙ্গল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে সকাল ১০ টায়ও উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা। এতে করে ক্ষোভ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। তারা জানান, বর্তমান চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে সরমঙ্গল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে কোন কার্যক্রম হয়না। পালিত হয়না কোন দিবস, উত্তোলন করা হয়না জাতীয় পতাকাও। ওয়ার্ড মেম্বার সাহাব উদ্দিন জানান, আমি এবার নিয়ে তিনবার ওয়ার্ড মেম্বার নির্বাচিত হয়েছি। গত সময়ে আমরা কোন অনুষ্ঠান করতে হলে আগে পরিষদের মিটিং করে সিদ্ধান্ত গ্রহণ করতাম, এখন গত দু’বছর ধরে তা আর হয়না।
পরিষদের মেম্বার আব্দুল ছামাদ পতাকা উত্তোলন না করার কথা স্বীকার করে দু:খ প্রকাশ করেন এই প্রতিবেদকের কাছে।

এ ব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে ৫নং সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল তা রিসিভ করেন নি।
দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান খোন্দকার বলেন, দিরাই উপজেলার ৫নং সরমঙ্গল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি, এটি এখন জানতে পারলাম। খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট