1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  উদযাপন পরিষদের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত

  • প্রকাশিত: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৫৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি = মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২৪ ফেব্রুয়ারী জামালখান চত্বরে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পরিষদ ও বিজয়’৭১ এর সহযোগিতায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে আলোচনা সভা, ভাষা সৈনিকদের সংবর্ধনা, কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও সিডিএ বোর্ড মেম্বার লায়ন এম আশরাফুল আলম। তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাঙালির জীবনে একুশে ফিরে ফিরে আসে নবজাগরণের বার্তা নিয়ে। একুশে আসে ভাষার চেতনায় গোটা জাতিকে শানিত ও উদ্বুদ্ধ করতে, কেন না একুশ আমাদের মননের বাতিঘর। একুশ ডাক দিয়ে যায় উদ্বিপনায়, উজ্জীবনের। তিনি আরো বলেন, আগামীর প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি। বর্তমান প্রজন্ম যাতে ইতিহাসের প্রতি শ্রদ্ধা রেখে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্য সম্বলিতভাবে বাংলা ভাষা চর্চার প্রতি আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আমাদের। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কো-চেয়ারম্যান এড. নীলুকান্তি দাশ নীলমনি’র সভাপতিত্বে ও ডা. এস কে সুজনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের মহাসচিব লায়ন ডা. আর কে রুবেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজয় ’৭১ এর সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সমাজকর্মী নেছার আহমেদ খান, মোসলেম উদ্দিন, উত্তম কুমার দে, ইলিয়াছ ইলু রোজি চৌধুরী, জামাল উদ্দিন, ডা. এস এম কামরুজ্জামান, রতন ঘোষ, সাংবাদিক জসিম উদ্দিন, দিলীপ সেনগুপ্ত, সমীরন পাল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট