1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত

মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৭৬৪ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তিঃ

চট্টগ্রাম নগরীর মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্বাস উদ্দিন আনোয়ারীর সভাপতিত্বে ২৬ মার্চ ২০২৪ মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সামসুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা গভর্নিং বডির সদস্য আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম, উপাধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ কোরবান আলী, মাওলানা শরাফত হোসাইন, অহিদ উল্লাহ, মাস্টার নুরুল হোসাইন প্রমুখ। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা এ এ এম জহিরুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাদরাসার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সামসুল আলম বলেন, আজ এই মহান দিনে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদ, সকল মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূলমন্ত্র অনুযায়ী দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ স্মার্ট বাংলাদেশ হওয়ার পথে এগিয়ে চলেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা যে সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে এই দেশ স্বাধীন করেছে, আমরা মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা পরিবার সেই সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট