1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি বোয়ালখালীতে গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় আগুন বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী 

মক্কায় জমকালো আয়োজনে লোহাগাড়া প্রবাসী সমিতি’র ৫ম বর্ষপূর্তি ও বিজয় দিবস উদযাপন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৭০২ বার পড়া হয়েছে

তারেক আজিজ চৌধুরী,(মক্কা) সৌদি আরব

মক্কায় লোহাগাড়া প্রবাসী সমিতি সৌদি আরব এর ৫ম বর্ষপূর্তি ও বিজয় দিবস জমকালো আয়োজনে উদযাপন করা হয়েছে।

অনুষ্ঠানের আলোচনা পর্বে সভাপতিত্ব করেন লোহাগাড়া প্রবাসী সমিতি সৌদি আরব সি: সহ সভাপতি এস এম আবু তাহের। লোহাগাড়া প্রবাসী সমিতি সৌদি আরব সাধারণ সম্পাদক তারেক আজিজ চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া প্রবাসী সমিতি প্রধান উপদেষ্টা আবুল কালাম আজাদ,প্রধান বক্তা ছিলেন সিনিয়র উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান ।শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন সংগঠনের উপদেষ্টা মাওলানা জহির উদ্দিন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লোহাগাড়া প্রবাসী সমিতি’র উপদেষ্টা রাশেদুল আমিন চৌধুরী, লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন এর সমন্বয়ক ও সংগঠনের উপদেষ্টা সদস্য ফয়েজ চৌধুরী,সহ সভাপতি মো: বেলাল উদ্দিন,যুগ্ম সম্পাদক ইমরান খান বাপ্পি,প্রচার সম্পাদক জিয়া উদ্দীন চৌধুরী,

জমকালো আয়োজনে উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রবাসী সমিতি’র সহ সাংগঠনিক সম্পাদক তাসকিন আহমেদ মনচুর,মো: সোহেল,শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজ রহমান সোহান,মক্কার ব্যবসায়ী নুরুল আলম,মো: রাশেদ,ইফতেখার,নাজিম উদ্দিন,
মো: আকতার,কায়সার উদ্দিন, আব্দুল্লাহ মোহাম্মদ সাইম, সংগঠক মো: পারভেজ,সোহেল চৌধুরী, মৌলানা আব্বাস,ওমরাহ পালন করতে আসা মো: ইকবাল, গণমাধ্যম কর্মী এরশাদ হোসাইন, উদ্দীন,রাসেল চৌধুরী,মো: দেলোয়ার,লোহাগাড়া প্রবাসী সমিতি’র নির্বাহী সদস্য শাহ শরিফ,মো: মারুফ,মো: আলমগীর,মো: মোরশেদ,মো: রায়হান,মো: মিরাজ,মো: আসিফ, মো: রিয়াদ সহ মক্কায় লোহাগাড়া প্রবাসী সমিতি উদ্যোগে অনুষ্ঠিত আয়োজনে প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে প্রবাসী রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সমাজের শীর্ষ ব্যক্তিরা অংশ নেন।আলোচনা পর্ব শেষে ছিল কেক কাটা,পিঠা উৎসব নৈশ্যভোজ। পরে আয়োজনে অংশ নেওয়া সংগঠনের সদস্যদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে লোহাগাড়া প্রবাসী সমিতি সৌদি আরব ৫ম বর্ষপূর্তি ও মহান বিজয় দিবস উদযাপন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট