1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল ফজরের নামাজ : দিনের শুরুতে আল্লাহর বিশেষ রহমত। -নেছার আহমেদ খান বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি

ভাষাসৈনিক,বীর মুক্তিযোদ্ধা গোলাম আরিফ টিপুর দাফন রাষ্ট্রীয় মর্যদায় সম্পন্ন।

  • প্রকাশিত: রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৪৮৮ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, ভাষাসৈনিক ও বীরমুক্তিযোদ্ধা

এ্যাডভোকেট গোলাম আরিফ টিপুর জানাযার নামাজ রাষ্ট্রীয় মর্যদায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের নিজ এলাকায় অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ (শনিবার) সকাল পনে ৯টার দিকে ঢাকা থেকে গোলাম আরিফ টিপুর মরদেহবাহী এ্যাম্বুলেন্স তার পিতৃভিটা শিবগঞ্জে পৌঁছালে রানীহাটি বাজার ঈদগাহ মাঠে জানাযার পূর্বে চাঁপাইনবাবগঞ্জের এ কৃতি সন্তানের প্রতি শ্রদ্ধা জানান, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন ও পুলিশ সুপার ছাইদুল হাসান। এসময় গোলাম আরিফ টিপুকে রাষ্টীয় সন্মান জানানো হয়। শেষ বারের মত গোলাম আরিফ টিপুকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন বিচারপতি এমদাদুল হক, স্থানীয় গন্যমাণ্য ব্যক্তি, আত্মীয়-স্বজন ও তার রাজনৈতিক সহযোদ্ধাসহ অনেকেই। এর আগে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম আবু সুফিয়ানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। চাঁপাইনবাবগঞ্জে জানাযা ও শ্রদ্ধা নিবেদন শেষে এ্যাডভোকেট গোলাম আরিফ টিপুর মরদেহ নেয়া হয় রাজশাহীতে সেখানে আরেকটি জানাজা শেষে ঢাকায় শহীদ শহিদ বুদ্ধিজীবি কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এ্যাডভোকেট গোলাম আরিফ টিপু ১৯৩১ সালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহীতে ভাষা আন্দোলনে মূখ্য ভূমিকা পালন করেন । রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের রাজশাহী অঞ্চলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ভাষা আন্দোলনে বিশেষ অবদানের জন্য ২০১৯ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদক প্রদান করে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও রাজশাহী আইনজীবী সমিতির সভাপতি, এবং বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারের উদ্দেশ্যে ২০১০ সালে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। ১৫ মার্চ (শুক্রবার) সকাল ৮টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৩ বছর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট