1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জ নির্বাচন অফিসের তথ্য পাচারের অভিযোগ গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে চন্দনাইশে মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকীর গণসংযোগ চন্দনাইশে জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন ভোটের মধ্যমে শহীদদের বদলা নেয়া হবে: অধ্যক্ষ ছাইফ উল্লাহ নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি

ভার্ড বাংলাদেশ এর চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃত্বে মোস্তফা-সাজ্জাদ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৩৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা -ভার্ড বাংলাদেশ এর চট্টগ্রাম বিভাগের ২০২৫-২০২৭ সেশনের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মাহবুব আলম আব্বাসী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

ফরহাদুল হাসান মোস্তফাকে সভাপতি ও লায়ন সাজ্জাদ হোসাইন টিপু কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী এক মাসের মধ্যে দায়িত্ব প্রাপ্তরা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।

১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন— ইঞ্জিনিয়ার মো. রহমত উল্লাহ (কার্য নির্বাহী সভাপতি), লায়ন ইঞ্জিনিয়ার মহিউদ্দিন চৌধুরী (সিনিয়র সহ-সভাপতি), মো. আবদুল জব্বার (সহ-সভাপতি), লায়ন ইকবাল হোসেন নয়ন (সহ-সভাপতি), লায়ন মো. নুরুল আলম (সহ-সভাপতি), মোহাম্মদ মহিউদ্দিন (সহ-সভাপতি), মো. মিজানুর রহমান মিজান (সহ-সভাপতি), অ্যাডভোকেট শাহাদাত হোসেন পিন্টু (সহ-সভাপতি), লায়ন জাতক বড়ুয়া (যুগ্ম সাধারণ সম্পাদক), লায়ন ইমাম হোসেন ইমন (সাংগঠনিক সচিব), মো. আকতার হোছাইন (সহ-সাংগঠনিক সচিব) ও অ্যাডভোকেট মো. জাহেদ হাসান (আইন বিষয়ক সচিব)।

প্রসঙ্গত, ২০০২ সালে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা-ভার্ড বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে। এটি সরকার অনুমোদিত বৃহত্তর অলাভজনক, অরাজনৈতিক মানবাধিকার সংস্থা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট