1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই

ভারতীয় হাই কমিশনারের সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন

  • প্রকাশিত: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৬৬৭ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

সোনামসজিদ স্থলবন্দরে ভারত বাংলাদেশ উভয় দেশের ব্যবসা-বাণিজ্য গতিশীল করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন করেছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। ১৭ এপ্রিল (সোমবার) দুপুরে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার আগমন উপলক্ষে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় ভারতীয় সহকারী হাই কমিশনার (রাজশাহী অঞ্চল) মনোজ কুমার, স্থানীয় সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, চেম্বারের প্রধান সহ সভাপতি ,সহ-সভাপতি পরিচালক বৃন্দ, আমদানি কারকের সভাপতি, স্থলবন্দরের কর্মকর্তাবৃন্দ, সিএন্ডএফ এজেন্টের নেতৃবৃন্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা ও উপজেলার প্রশাসন ও পুলিশ প্রশাসন কর্মকর্তাবৃন্দ, কাস্টম ও পানামার কর্মকর্তাবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সোনামসজিদ পানামা পোর্ট মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হন প্রণয় ভার্মা। আলোচনায় বন্দরের উভয় দেশের ব্যবসা-বাণিজ্য গতিশীল করার জন্য বিভিন্ন সম্ভাবনা ও সমস্যা কথা তুলে ধরেন বক্তারা। এছাড়া সহজভাবে ভিসা প্রদান এবং এ বছরের মধ্যে মালদা এবং চাঁপাইনবাবগঞ্জ দুই জেলার ব্যবসায়ীদের একটি মিলনমেলার অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার মহোদয়কে আমন্ত্রণ জানালে ,তিনি আমন্ত্রণ গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট