1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জ নির্বাচন অফিসের তথ্য পাচারের অভিযোগ গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে চন্দনাইশে মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকীর গণসংযোগ চন্দনাইশে জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন ভোটের মধ্যমে শহীদদের বদলা নেয়া হবে: অধ্যক্ষ ছাইফ উল্লাহ নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি

ভাইস চেয়ারম্যান প্রার্থী মাও.সোলাইমান ফারুকীর গণসংযোগ

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৬৪১ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী

সিনিয়র স্টাফ রিপোর্টার:
চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ সমর্থিত বৈদ্যুতিক বাল্ব প্রতিকে ভাইস- চেয়ারম্যান প্রার্থী মাও. সোলাইমান ফারুকীর গণসংযোগ হাশিমপুর বাগিচা হাট কদম রাসূল (দ:) থেকে জিয়ারতের মাধ্যমে শুরু করে সাতবাড়িয়া ভগবান হাট, হাজির পাড়া, ধনার পাড়া, নাজির হাট, আরিফ শাহ পাড়া, হাফেজ নগর দরবার শরীফ এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। ১৬ মে (বৃহস্পতিবার ) সকালে তার গণসংযোগে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক পীরজাদা মুফতি মাও. আশেকুর রহমান হাফেজনগরী, সাতবাড়িয়া বেপারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. জহির উদ্দিন হিরু, আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার সহ- প্রচার সম্পাদক মঈনুদ্দিন সুন্নী, গাউসিয়া কমিটি বাংলাদেশ হাশিমপুর ইউনিয়ন উত্তর শাখার সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রসেনার আইটি বিষয়ক সম্পাদক মো. রাজিব রিফাত, চন্দনাইশ পৌরসভা ছাত্রসেনার সভাপতি মো. মিজানুর রহমান, মো. শহিদুল ইসলাম, মো. আরিফ, এমদাদুল হক রিয়াজ, মো. রানা আহমেদসহ স্থানীয় অসংখ্য জনতা তার সাথে স্বতঃস্ফূর্তভাবে গণসংযোগে অংশগ্রহণ করেন। ঘরবাড়ি থেকে বেরিয়ে এসে অসংখ্য নারী-পুরুষরা বলেন, জনগণের দুঃখ-দুর্দশার কথা শোনেন এই জনপ্রিয় মানবিক নেতা মাও. সোলাইমান ফারুকী। তাই তাকে আগামী ২৯ মে বৈদ্যুতিক বাল্ব মার্কায় বিপুল ভোটে নির্বাচিত করবে বলে প্রতিশ্রুতি দেন সর্বস্তরের জনসাধারণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট