1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি বোয়ালখালীতে গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় আগুন বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী 

বোয়ালখালী প্রেস ক্লাবের দোয়া মাহফিল ও ইফতার সম্পন্ন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৪০০ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করে সুন্দর সমাজ বিনির্মানে ইফতার মাহফিলের রয়েছে বিশেষ তাৎপর্যপূর্ণ ভূমিকা। বোয়ালখালী প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিলে এসব কথা বলেন বক্তারা।

সোমবার (১৮ মার্চ) উপজেলা বিআরডিবি প্রশিক্ষণ হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় ইফতারপূর্ব আলোচনায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এসএম মোদ্দাচ্ছের।

সাধারণ সম্পাদক সেকান্দর আলম বাবরের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সদস্য স.ম রবিউল হোসাইন।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো.রেজাউল করিম রাজা, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, আবদুর রউফ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক মো.মুজাহিদুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাব সদস্য মুহাম্মদ নাজিম উদ্দিন, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য মো.জসিম উদ্দিন সিআইপি, থানার অফিসার ইনচার্জ মো.আছহাব উদ্দিন, শ্রীপুর বুড়া মসজিদের মোতাওয়াল্লী মো. নুরুন্নবী চৌধুরী, ইউপি চেয়ারম্যান শফিউল আজম শেফু, পৌর কাউন্সিলর ইসমাইল হোসেন আবু, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এলাকা পরিচালক আশরাফ উদ্দিন কাজল ও ইউপি সদস্য মোহাম্মদ মামুন। সাংবাদিকদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন মো.তাজুল ইসলাম রাজু।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কৃষিতে জাতীয় পুরুস্কার প্রাপ্ত মোজাম্মেল হক বকুল, সাংবাদিক আবুল ফজল বাবুল, ক্লাবের সাবেক সভাপতি মো.শাহীনুর কিবরিয়া মাসুদ, এম মন্নান, আল সিরাজ ভান্ডারী, প্রলয় চৌধুরী মুক্তি, দেবাশীষ বড়ুয়া রাজু, ছাদেকুর রহমান সবুজ, হোসাইন মাহমুদ, বাবর মুনাফ, আবু নাঈম ও শাহদাত হোসাইন জুনাঈদী।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্লাবের সদস্য এমএস এমরান কাদেরী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট