1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল ফজরের নামাজ : দিনের শুরুতে আল্লাহর বিশেষ রহমত। -নেছার আহমেদ খান বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি

বোয়ালখালী থানার সকল কার্যক্রম, সার্বিক সেবা প্রদান শুরু

  • প্রকাশিত: সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ২৭৭ বার পড়া হয়েছে
  1. বোয়ালখালী প্রতিনিধি:

আইনশৃঙ্খলা রক্ষায় পুরোদমে মাঠে নেমেছে পুলিশ সদস্যরা।ছয়দিন পর চট্টগ্রামের বোয়ালখালী থানায় শুরু হয়েছে সকল কার্যক্রম
সোমবার (১২ আগস্ট) সকাল থেকে সাধারণ ডায়েরি, অভিযোগ গ্রহণসহ সার্বিক সেবা প্রদান শুরু করা হয়েছে বলে জানান বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আছহাব উদ্দিন।

এর আগে গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ সদস্যরা কর্মবিরতি পালন করেছিলেন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এগিয়ে আসেন।

কর্মবিরতি প্রত্যাহারের পর আজ সোমবার থেকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ স্বাভাবিক কাজকর্ম শুরু করেন। সে হিসেবে প্রায় ছয়দিন পর সড়কে দায়িত্ব পালন শুরু করেছেন তারা। এছাড়া অপরাধ দমনে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা জোরদার টহল দিচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, বোয়ালখালী থানা কার্যালয়ে সেবা প্রদানে প্রস্তুত রয়েছেন পুলিশ সদস্যরা। মানুষজন সেবা নিতে থানায় যাচ্ছেন। থানা পুলিশ কার্যক্রম শুরু হওয়ায় জনমনে স্বস্তি বাড়ছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন বলেন, থানার সকল সদস্য দৈনদিন কার্যক্রম পালন করছেন। বোয়ালখালী উপজেলার মানুষ শান্তিপ্রিয়। অপরাধ নিয়ন্ত্রণে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট