1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

বোয়ালখালী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৭৭ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

চট্গ্রাম বোয়ালখালী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা (১ ফেব্রুয়ারি) শনিবার সকালে উপজেলার সৈয়দপুর নুর কাশেম একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিক্ষক ও সাংবাদিক সেকান্দর আলম বাবর। সাধারণ সম্পাদক এম. জাহাঙ্গীর আলম তালুকদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক শাহীনুর কিবরীয়া মাসুদ। বক্তব্য রাখেন কার্যকরী পরিষদের আবুল হাশেম সিকদার, শাহজাদা সানাউল্লাহ ফারুকী, এম.রবিউল করিম, মনজুর মোরশেদ, মোহাম্মদ জাহাঙ্গীর, শামসুন নাহার, সাজ্জাদ হোসেন, শামীম আকতার, সাধারণ সদস্য জাফর আহমেদ, আবদুল মান্নান, তাজুল ইসলাম রাসেল, মফিজুর রহমান, কৃঞ্চ গোপাল, রেজাউল করিম, শামসুর নাহার, জয়বুন্নেচ্ছা, শ্রিপ্রা চক্রবর্তী, ইব্রাহিম তালুকদার প্রমুখ। সভায় সংগঠনের সংবিধান খসড়া অনুমোদন, বৃত্তি চালু, ক্রীড়া কার্যক্রম গতিশীল করা, বার্ষিক পুর্নমিলনী অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও কার্যকর পদক্ষেপ গ্রহণে একমত হন। এর আগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপস্থিত সকলকে মাতিয়ে রাখেন শিক্ষকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট