1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান পটিয়ায় জিরি হাজী মীর আহম্মদ নুর আল কুরাআন একাডেমীর সাধারন সভা কুতুবদিয়ায় হযরত মালেক শাহ্ (রাহ:) ২৬তম মহান পবিত্র ওরস ও ফাতিহা শরীফ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো রক্ত পরিসঞ্চালন কার্যক্রম শুরু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রাম বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো রক্ত পরিসঞ্চালন কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (৫ মার্চ)  ৫৬ বছর বয়সী এক রোগীকে সফলভাবে রক্ত পরিসঞ্চালন করা হয়।
এই পরিসঞ্চালনের জন্য রক্তদান করেন পশ্চিম কধুরখীল এলাকার ১৮ বছর বয়সী তরুণ খালেদ। তিনি এক রোগীকে রক্তদান করেন, যিনি অপারেশন-পূর্ববর্তী রক্তশূন্যতায় ভুগছিলেন।

রক্ত পরিসঞ্চালনের পুরো প্রক্রিয়াটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নির্দেশনায় এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. সুফিয়ানের তত্ত্বাবধানে সম্পন্ন হয়। এতে ব্লাড গ্রুপিং, স্ক্রিনিং, ক্রস ম্যাচিং এবং সেইফ ব্লাড ট্রান্সফিউশনসহ প্রয়োজনীয় সকল ধাপ অনুসরণ করা হয়। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট জুয়েল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি বলেন, সরকারি-বেসরকারি পর্যায়ে বোয়ালখালী উপজেলায় এটিই প্রথম রক্ত পরিসঞ্চালন। এটি এলাকার চিকিৎসা সেবায় একটি মাইলফলক।

তিনি আরও বলেন এই উদ্যোগের মাধ্যমে বোয়ালখালী উপজেলার স্বাস্থ্যসেবার  একধাপ অগ্রগতি হলো, যা ভবিষ্যতে আরও উন্নত চিকিৎসা সেবার দ্বার উন্মোচন করবে বলে আশা করা যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট