1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

বোয়ালখালীতে ৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৩৫০ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালীতে ব্যবসা প্রতিষ্ঠানে নিষিদ্ধ পলিথিন মজুদ রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) উপজেলার শাকপুরা চৌমুহনী বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা।

তিনি বলেন, নিষিদ্ধ পলিথিন (পলিপ্রপাইলিন) শপিং ব্যাগের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শাকপুরা চৌমুহনী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় এম এস ব্রাদার্স ও মা বাবা এন্টারপ্রাইজ নামের ব্যবসা প্রতিষ্ঠানে নিষিদ্ধ পলিথিন মজুদ রাখায় পরিবেশ সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া ৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস ও বোয়ালখালী থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট