1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত

বোয়ালখালীতে ৫০০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৫০৫ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে ২০২২-২৩ অর্থবছরে আউশ ধান আবাদ বৃদ্ধির লক্ষ্যে  ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে পৌরসভাসহ উপজেলার ৯টি ইউনিয়নে প্রতিজন কৃষককে ৫ কেজি উপসী জাতের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম। এতে স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ মো আতিক উল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, ইউপি চেয়ারম্যান মো. বেলাল হোসেন, মো. মোকারম, কাজল দে, আব্দুল মান্নান মোনাফ, হামিদুল হক মন্নান, শফিউল আজম শেফু, হোসনে আরা বেগম ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন কান্তি দে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট