1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

বোয়ালখালীতে ১২ ঘণ্টায় পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৬

  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৩৪২ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি  :

চট্টগ্রাম বোয়ালখালীতে গত ১২ ঘণ্টায় পৃথক সড়ক দুর্ঘটনায় অনন্ত ৬জন আহত হয়েছেন।

শুক্রবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটেছে।

হাসপাতাল ও স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার রাত ৮টার দিকে পৌর সদরে পথচারী পূর্ব গোমদণ্ডীর দেলোয়ার হোসেন (৭০) নিয়ন্ত্রণ হারা গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। তাকে উপজেলা হাসপাতালে চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য  পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মুল খাইর মারজান বলেন, আহত বৃদ্ধ দেলোয়ার হোসেন কোমড়ে আঘাত পেয়েছেন। তার উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে।

এরপর রাত ১১টার দিকে উপজেলার কানুনগোপাড়া হাওলা ডিসি সড়কের অলিবেকারী এলাকায় সিএনজিচালিত দুই টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পো যাত্রী নগরীর পাথরঘাটা এলাকার সুবল তালুকদার (৪৫) ও তাঁর স্ত্রী রুমি চৌধুরী (৩৫) আহত হন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্জয় সেন।

আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আরাকান সড়কের রায়খালী ব্রিজ এলাকায় একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে আঘাত হানে। এতে পশ্চিম গোমদণ্ডীর মো.রাসেল (২৫), পোপাদিয়ার মারিয়া সুলতানা (২৮) ও আবদুল মজিদ (৩২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গাড়িটি একটি পোশাক কারখানার শ্রমিক পরিবহন করছিলো। আহতরা সকলেই শ্রমিক।

জানা গেছে, বৃষ্টির কারণে কাদা পানিতে সড়কগুলো পিচ্ছিল ও বিপদজনক হয়ে ওঠেছে। এর মধ্যে দ্রুত গতিতে যানবাহন চলতে গিয়ে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট