1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

বোয়ালখালীতে হিন্দু বৌদ্ধ নেতৃবৃন্দের সাথে ওসি’র মতবিনিময়

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৪০৫ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সরোয়ার হিন্দু-বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) আরিফুল ইসলামের নির্দেশে বোয়ালখালী থানার ওসির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ওসি গোলাম সরোয়ার বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে প্রতিটি ধর্মীয় উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নজরদারি বজায় রাখা হয়েছে।” তিনি আরও বলেন, “ধর্মীয় উপাসনালয়গুলোতে সিসি ক্যামেরা স্থাপন ও পাহারার আওতায় এনে আইনশৃঙ্খলার স্থিতিশীলতা রক্ষায় পুলিশকে সহযোগিতা প্রয়োজন।”

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার সভাপতি শ্যামল বিশ্বাস, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সভাপতি প্রকৌশলী জয়সেন বড়ুয়া, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সমীর চক্রবর্তী, সাধারণ সম্পাদক অধীর দে, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামা প্রসাদ দাশ, বৌদ্ধ পরিষদের নেতা ব্যাংকার দুলাল বড়ুয়া, সমিরন বড়ুয়া টিটু, সুমন বড়ুয়া, রাহুল বড়ুয়া, উত্তম বড়ুয়াসহ বিভিন্ন পূজা মণ্ডপ ও বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট