1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

বোয়ালখালীতে হাওলা দরবারে ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামের বোয়ালখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে দরবার-এ গাউছে হাওলা (হযরত শিবলী মঞ্জিল)।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে হাওলা দরবার শরীফের মাঠে আয়োজিত এ কর্মসূচিতে হাজারো মুরিদ, ভক্ত ও আশেকগণ অংশ নেন।

“বিশ্ব মুসলিম এক হও, ফিলিস্তিনকে বাঁচাও” স্লোগানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন দরবার শরীফের পীরগদীনশীন পীরজাদা সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী। তিনি বলেন, “ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের ওপর নির্মম নির্যাতন মানবতাবিরোধী। মুসলিম উম্মাহকে সুফিবাদের আদর্শে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে। তাঁর গায়েবী সাহায্য ছাড়া এই অত্যাচার বন্ধ করা সম্ভব নয়।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন পীরজাদা সৈয়দ সাইফুল কুদ্দুছ আকবরী, সৈয়দ মনীরুল কুদ্দুস আকবরী, সৈয়দ ইকতিসাব কুদ্দুস আকবরী, মো. মোসাদ্দেক আহম্মেদ খান, মো. মাশরুর আহম্মেদ খান, ড. সেলিম জাহাঙ্গীর এবং অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম।

বক্তারা বলেন, “যদি সমস্ত মুসলমান এক প্লাটফর্মে এসে ফিলিস্তিনের পাশে দাঁড়ায়, তবে বিজয় অবশ্যই আসবে ইনশাআল্লাহ।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এসএম মোদ্দাচ্ছের, সৈয়দ মোহাম্মদ তারিক, মো. জুনায়েদ, মো. জাবেদ, মো. আসিফ মিল্টন ও দেলোয়ার হোসেন দুলাল প্রমুখ।

সমাবেশ শেষে ফিলিস্তিনে শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট