1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত

বোয়ালখালীতে স্বর্ণালংকার ও নগদ অর্থসহ নিয়ে গেছে চোরের দল

  • প্রকাশিত: সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৫৪৪ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

বোয়ালখালী পোপাদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ডে হারুন ভিলায়  দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র ওই বাসা থেকে পাঁচ  ভরি স্বর্ণালংকারসহ নগদ ষাট হাজার টাকা নিয়ে গেছে।

সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে পোপাদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড শহীদ রফিক সৃতি সড়কের পূ্র্ব পাশে হারুন ভিলায় মো: হারুনের ঘরে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

প্রবাসী মো: হারুনের  স্ত্রী কোহিনুর  আক্তার বলেন,আমরা পাশ্ববর্তী সারোয়াতলী ইউনিয়নে এক আত্মীয় মৃত্যুর খবর শুনে শোকার্ত পরিবাবরকে সমবেদনা জানাতে গিয়েছিলাম ফিরে এসে দেখি চোরচক্র বাসায় প্রবেশ করে  নগদ অর্থসহ স্বর্ণলংকার নিয়ে যায়। এ সময় তারা আলমিরা ভেঙে পাঁচ  ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায়  ষাট হাজার টাকা নিয়ে যায়। শুধু তাই নয়, আলমিরাসহ বিভিন্ন সুকেজের মালামাল এলোমোলো দেখতে পাই। আলমিরাতে রাখা স্বর্ণ ও টাকা খুঁজতে গিয়ে দেখি সেগুলো নেই। চোরেরদল সেগুলোকে নিয়ে গেছে। ইউপি সদস্য সাইদুল ইসলাম মুন্না বলেন চুরির ঘটনাটি সত্য আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি তাৎক্ষনিক থানা পুলিশকে জানাইছি।

 

এ বিষয়ে জানতে চাইলে বোয়ালখালী থানার সহ উপ পুলিশ পরিদর্শক ছোটন জানান, স্থানীয় ইউপি সদস্য  চুরির ঘটনা ঘটেছে বলে অবিহিত করেছে এবং এ বিষয়ে ভুক্তভোগীরা পরবর্তীতে থানায় অভিযোগ করবে বলে জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট