1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় আগুন বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার

বোয়ালখালীতে সুলভ মূল্য সিলিন্ডার গ্যাস বিক্রয় করবে প্রশাসন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি :
বোয়ালখালীতে জনসাধারণের জন্য সুলভ মূল্য সিলিন্ডার গ্যাস বিক্রয় করবে উপজেলা প্রশাসন।

৪টি কোম্পানির ১২ কেজি গ্যাস ১হাজার ৪০০ টাকা বিক্রয়ের উদ্যােগ নেওয়ার কথা জানিয়েছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে এ সংক্রান্ত এক বৈঠকে সিদ্ধান্তের পর ইউএনও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গণ বিজ্ঞপ্তি দেন।

ইউএনও মেহেদী হাসান ফারুক এতে বলেন, আগামী ১০ জানুয়ারি শনিবার সকাল ১১টা থেকে দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরে এ সিলিন্ডার গ্যাস বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে। খালি সিলিন্ডার দিয়ে গ্যাস ভর্তি সিলিন্ডার ক্রয় করতে পারবেন জনসাধারণ।

আগ্রহী ক্রেতাগণকে নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থাকার অনুরোধ করে তিনি বলেন, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ৫০০ সিলিন্ডার গ্যাস বিক্রয় করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট