1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

বোয়ালখালীতে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে সারোয়াতলী সার্বজনীন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী  নানা কর্মসূচীর মধ্য দিয়ে শুরু হয়েছে।

বুধবার (৫ মার্চ) এ উপলক্ষে  সার্বজনীন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের উৎসব অঙ্গনে তিন দিন ব্যাপী আয়োজিত ধর্মসভা, সংবর্ধনা, সংগীতাঞ্জলি ও অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠানের উদ্বোধন করেন ধর্ম তথ্যবিদ ও সমাজ চিন্তাবিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী।
উৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রী ঝুন্টু চৌধুরীর সভাপতিত্বে এবং বাসুদেব চৌধুরী ও রয়েল বোসের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন, বাবু রতনরক্ষিত, প্রকৌশলী সিঞ্চন ভৌমিক, স্বামী উপব্রহ্ম মহারাজ, শ্রী দিলীপ কুমার মল্লিক ও শ্রী মিল্টন চৌধুরী।
এদিন রাত ১০টায় বেতার ও টেলিভিশন শিল্পীদের পরিবেশনায় ভক্তিমূলক সংগীতাঞ্জলি পরিবেশিত হয়। এরপর ভক্তদের মাঝে অন্নপ্রসাদ বিতরণ করা হয়।আগামী শুক্রবার (৭ মার্চ) তিন দিন ব্যাপী এ আয়োজিত সভা শেষ হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট