1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
গরীব অসহায় ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ ও শীতকালীন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত চন্দনাইশে ওরশ বিরিয়ানি এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন বোয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে ছাই গেছে ৬ বসতঘর বোয়ালখালী প্রতিনিধি চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আশেকানে গাউছে মুখতার যুব কমিটি বাংলাদেশে’র সহ-সভাপতি মোহাম্মদ আলী আজম রুবেল এর ইন্তেকাল চট্টগ্রাম-১৪ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা মো. সোলাইমান ফারুকী বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের শাহাদাত বার্ষিকী পালিত বিগত ১৭ বছর আওয়ামী লীগের নিরীহ ভাইয়েরা ভোট দিতে পারেননি-এরশাদ উল্লাহ সোনাইমুড়ীতে ২ গ্রামবাসীর সংঘর্ষ: দোকানপাট ভাংচুর-লুটপাট, অগ্নিসংযোগ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সব ধরনের সহযোগিতা করা হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন,

বোয়ালখালীতে শ্বশুর বাড়িতে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ২৯০ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রাম বোয়ালখালীতে শ্বশুর বাড়িতে গোসল করতে গিয়ে মাসুদ রানা (৩২) নামে এক যুবক পুকুরে ডুবে মারা গেছেন।

শুক্রবার (১২ জুলাই) ভোর ৫টার দিকে আমুচিয়া ইউনিয়নের আমুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধোরলা মুন্সি চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

নিহত মাসুদ উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের খরণদ্বীপ রফিক কোম্পানি বাড়ির মৃত আবু বক্করের ছেলে। বর্তমানে মাসুদ পরিবার নিয়ে নগরীর ২ নম্বর গেইট নাসিরাবাদের মোহাম্মদ মিয়া মাষ্টারের বাড়িতে থাকেন।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মাসুদ শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। শুক্রবার ভোর ৫টার দিকে শ্বশুর বাড়ির পশ্চিম পাশের নুর বক্স সওদাগরের পুকুরে একা গোসল করতে গিয়ে পানিতে ডুবে গেছে। সে সাঁতার জানতো না।

নিহত মাসুদের মামা শ্বশুর কবির আহাম্মদ জানান, গোসল করতে গিয়ে দীর্ঘক্ষণ পরও মাসুদ ঘরে ফিরে না আসায় তাকে ডাকতে পুকুর ঘাটে গেলে তার জামা-কাপড় দেখতে পাই। সাথে সাথে পুকুরে নেমে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.কান্তা অধিকারী বলেন, সকাল ৬টার দিকে মাসুদ রানা নামের এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তাকে মৃত ঘোষণা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট