1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে ব্রিজ নির্মাণের আশ্বাসে ঘুষ নিলেন পিআইও! সোনাইমুড়ীতে পালিত হয়েছে মহান বিজয় দিবস বোয়ালখালীতে মোমবাতি প্রজ্জ্বলিত করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ মেজর জেনারেল (অব.) ইলিয়াস সার্ক মানবাধিকারের উপদেষ্টা মনোনীত। বোয়ালখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সিআইপি নির্বাচিত হলেন চট্টগ্রাম ১৪ থেকে ধানেরশীষের মনোনয়ন প্রত্যাশি বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী দেশে এবার দুই শক্তির মধ্যে নির্বাচন হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনকে ঘিরে এক হলেন বিএনপির শীর্ষ নেতারা পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’র ফ্রি কর্ণছেদন ও চিকিৎসা সেবা প্রদান বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

বোয়ালখালীতে শাকপুরা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৮৩ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রাম বোয়ালখালীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন শাকপুরা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মোজাম্মেল হক (৪২)।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বোয়ালখালী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

মোজাম্মেল উপজেলা মধ্যম শাকপুরা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি শাকপুরা ইউনিয়ন পরিষদের ৭ নাম্বার ওয়ার্ডের সদস্য ছিলেন। এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলার সন্দিগ্ধ আসামী হিসেবে মোজাম্মেলকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট