1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জ নির্বাচন অফিসের তথ্য পাচারের অভিযোগ গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে চন্দনাইশে মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকীর গণসংযোগ চন্দনাইশে জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন ভোটের মধ্যমে শহীদদের বদলা নেয়া হবে: অধ্যক্ষ ছাইফ উল্লাহ নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি

বোয়ালখালীতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৪০২ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১২ হাজার ৪৭০ টাকা ও ৫টি মোবাইল সেট জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের খিতাপচর আদু খাঁ বাড়ির মৃত আবদুল মালেকের ছেলে মো.নাছির উদ্দিন (৫০) এবং একই ইউনিয়নের বেঙ্গুরা আনুমিয়া পেশকার বাড়ির নাসির উদ্দিনের ছেলে মো.জোবাইর হোসাইন আরমান (২২)।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের আজ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট