1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত

বোয়ালখালীতে মেশিনের আঘাতে থেমে গেল এক  শ্রমিকের জীবন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি  :

চট্টগ্রামের বোয়ালখালীতে কাজ করার সময় মেশিনের আঘাতে আহত হয়ে মো.বেলায়েত হোসেন (৪৮) নামে এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

বেলায়েত হোসেন উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের ঘোষখীল গ্রামের ইসহাক মাষ্টার বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে। তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নিহতের ভাই ও স্থানীয় ইউপি সদস্য মো.শাহাদাত হোসেন হেলাল বলেন, ‘বেলায়েত হোসেন শাকপুরা মিলিটারি পুল এলাকার ‘বিসমিল্লাহ ফেব্রিকস’ কারখানায় চাকুরী করতো। প্রতিদিনের ন্যায় গতকাল সোমবার সকাল ৮টায় কাজে যোগ দেয়। বিকেল ৩টার সময় অসাবধানতাবশত কারখানার একটি মেশিনের সাথে মাথায় আঘাত পেয়ে মেঝেতে পড়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে রেফার করেন। এরপর চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়। সেখানে সন্ধ্যা ৬টার সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেছেন।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট