1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত বিএনপির অফিসে ভোট চাইলেন হাতপাখার প্রার্থী

বোয়ালখালীতে  মেগা বড় বাজারের শুভ উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৮৩২ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি;

সময়ের সাথে বদলে যাচ্ছে মানুষ, বদলে যাচ্ছে বাজার করার ধরন। সবকিছু একই ছাদের নিচে পাওয়া যায়, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়না, ধুলোবালির ঝামেলা নেই, এসির মধ্যে বাজার করা যায় বলে অনেকে আসেন এইসব মেগা শপে। তেমনি নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে চালু হয়েছে মেগা বড় বাজার। বোয়ালখালী রেজিস্ট্রারী অফিস সংলগ্ন এম এম শপিং মহলের ৩য় তলায়  সোমবার (১৫ জানুয়ারী)  সকাল সাড়ে এগারোটায় এই বড় বাজারের উদ্বোধন করা হয়।

মেগা বড় বাজার ফিতা কেটে উদ্বোধন করেন পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর। এ সময় উপস্থিত ছিলেন আহলা দরবার শরীফের শাহাজাদা মুফতি সৈয়্যদ মুহাম্মদ মাঈনুল ইসলাম জুনায়েদ, এম এম শপিং মহলের সত্ত্বাধিকারী মুহাম্মদ মুছা চৌধুরী।

ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে মেগা বড় বাজারে সকল প্রকার গিফট আইটেম, ক্রোকারিজ, কসমেটিকস, বেবী আইটেম, ফুড আইটেম, ওরণা, বোরকা, হিজাব, ইলেকট্রনিকস  ও ঘরের অন্যান্য সকল প্রকার পণ্য মানুষের চাহিদার কথা ভেবে এক ছাদের নিচে এনেছে বললেন নির্বাহী পরিচালক মুহাম্মদ ওসমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট