1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান

বোয়ালখালীতে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, হাফেজদের মাঝে ঈদ উপহার বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৪৬৩ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রাম বোয়ালখালী আমুচিয়া মানবিক ঐক্য ফাউন্ডেশনের চেয়ারম্যান এমদাদুল ইসলামের অর্থায়নে আমুচিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সৈয়দা সাজিয়া এমদাদের সার্বিক তত্ত্বাবধানে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৯নং আমুচিয়া ইউনিয়নের সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন, হাফেজদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০২ এপ্রিল) আল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে অত্র মসজিদের  সভাপতি হাজী আবুল বশরের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিকাহ রেজিস্ট্রার ও কাজী মোহাম্মদ শাহী এমরান কাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্যদেন প্রবীণ সাংবাদিক ও শিক্ষাবিদ মনজুর মোর্শেদ, সাংবাদিক এম এ মন্নান, মাওলানা আবদুল জলীল, মাওলানা ক্বারী জামাল হোসাইন, মাওলানা তাজুল ইসলাম প্রমুখ।

শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন গাউছিয়া তৈয়বিয়া আজিজিয়া মাদ্রাসার সহ সুপার আলহাজ্ব মাওলানা নুরুল ইসলাম রহিমী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট