1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিএনপি থেকে ৫ বার বহিষ্কৃতমেজর (অব.) আখতারুজ্জামান পটিয়ায় শ্রীমৎ স্বামী নির্জ্জনানন্দ পুরীর উদ্যোগে শ্রীগুরুদের স্মরন ও জীব জগতের কল্যানে গীতাযজ্ঞ। ৫ আগস্ট পট পরিবর্তনের পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝুলি থেকে সারা বাংলাদেশে শুধু শিবিরের আবির্ভাব ঘটেছে। ডিএমপি কমিশনারের বরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ যে বক্তব্য দিয়েছেন, তা সত্য নয় বোয়ালখালীতে বিএনপির বিক্ষোভ গরীব অসহায় ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ ও শীতকালীন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত চন্দনাইশে ওরশ বিরিয়ানি এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন বোয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে ছাই গেছে ৬ বসতঘর বোয়ালখালী প্রতিনিধি চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আশেকানে গাউছে মুখতার যুব কমিটি বাংলাদেশে’র সহ-সভাপতি মোহাম্মদ আলী আজম রুবেল এর ইন্তেকাল

বোয়ালখালীতে ভেজাল আইসক্রিম ও মিষ্টির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
  • ৩৩৪ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অবৈধ ও অস্বাস্থ্যকর উপায়ে আইসক্রিম ও মিষ্টি উৎপাদনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ মে) দুপুরে উপজেলা সদর ও পশ্চিম গোমদন্ডী এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।

উপজেলা সদরের খাদ্য গুদামের পাশে অবস্থিত ‘পিংকো আইস বার’ নামক ফ্যাক্টরিতে নামিদামি ব্র্যান্ডের (কোয়ালিটি, ইগলু, পোলার, হ্যাজেলনাট) মোড়ক ব্যবহার করে শিশুদের প্রিয় খাবার আইসক্রিম উৎপাদন করা হচ্ছিল। এসব পণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে প্রমাণিত হয়। অভিযানে প্রতিষ্ঠানটির মালিক উত্তম চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং তাৎক্ষণিকভাবে তাকে কারাগারে পাঠানো হয়। এ সময় কারখানায় উৎপাদিত সব আইসক্রিম ধ্বংস করা হয়।

একইদিন পশ্চিম গোমদন্ডী এলাকায় অবস্থিত ‘আলো বেকারি অ্যান্ড সুইটসে’ অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করছিল। এ কারণে মালিক জাহাঙ্গীর আলমকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং অস্বাস্থ্যকর বিবেচনায় মিষ্টির শিরা ধ্বংস করা হয়।

আদালত পরিচালনায় সহযোগিতা করেন বোয়ালখালী থানা পুলিশ, পৌরসভা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট